Trusted by 10000+ Users

EasySub

Terms of Service

১. সাধারণ শর্তাবলী

EasySub থেকে যেকোনো সার্ভিস ক্রয়ের মাধ্যমে আপনি আমাদের সকল শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। আমাদের সার্ভিসগুলো শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য, ব্যবসায়িক উদ্দেশ্যে পুনঃবিক্রয় করা নিষিদ্ধ।

২. সাবস্ক্রিপশন ডেলিভারি

অর্ডার করার পর সাধারণত ৩০ মিনিট থেকে ২ ঘণ্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয়। তবে কারিগরি সমস্যার কারণে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। ডেলিভারি ডিটেইলস আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হবে।

৩. পেমেন্ট

আমরা শুধুমাত্র bKash এবং Nagad পেমেন্ট গ্রহণ করি। পেমেন্ট করার সময় অবশ্যই সঠিক ট্রানজেকশন তথ্য প্রদান করতে হবে। ভুল তথ্য দিলে অর্ডার প্রসেস করতে দেরি হতে পারে।

৪. ওয়ারেন্টি এবং সাপোর্ট

প্রতিটি সাবস্ক্রিপশনের সাথে নির্দিষ্ট মেয়াদের ওয়ারেন্টি থাকে। ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কোনো সমস্যা হলে আমরা তা সমাধান করে দেব বা রিপ্লেসমেন্ট প্রদান করব। তবে পাসওয়ার্ড পরিবর্তন বা নিয়ম বহির্ভূত ব্যবহারের কারণে সমস্যা হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।

৫. রিফান্ড পলিসি

যদি আমরা কোনো কারণে আপনাকে সার্ভিস প্রদান করতে ব্যর্থ হই, তবে আপনি রিফান্ড দাবি করতে পারেন। রিফান্ড প্রসেস হতে ৩-৫ কার্যদিবস সময় লাগতে পারে।

Live Message Us